প্রকাশিত: ১৪ জুন, ২০২২ ২০:০৫ (বৃহস্পতিবার)
মাগুরছড়া ট্রাজেডির ২৫তম বার্ষিকীতে ক্ষতিপূরণের দাবিতে কমলগঞ্জে মানববন্ধন

মৌলভীবাজারের কমলগঞ্জে মাগুরছড়া ট্রাজেডির ২৫ তম বার্ষিকী ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ ঘরে ঘরে গ্যাস সংযোগের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

 

মঙ্গলবার দুপুরে উপজেলা চৌমুহনায় পরিবেশবাদী সংগঠন পাহাড় রক্ষা ও উন্নয়ন সোসাইটিএর উদ্যোগে এ মানববন্ধন হয়। পরে ৫ দফা নিয়ে নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

 

পাহাড় রক্ষা ও উন্নয়ন সোসাইটির সভাপতি মোনায়েম খানের সভাপতিত্বে ও সাংবাদিক নির্মল এস পলাশের পরিচালনায় বক্তব্য রাখেন- প্রভাষক রাবেয়া খাতুন, প্রভাষক সেলিম আহমদ চৌধুরী, কমলকুঁড়ি সম্পাদক পিন্টু দেবনাথ প্রমুখ।

 

বক্তরা বলেন, মার্কিন কোম্পানী অক্সিডেন্টালের খামখেয়ালিপনার কারণে ১৯৯৭ সালের ১৪ জুন মধ্যরাতে মাগুরছড়া গ্যাসকূপে গ্যাস বিস্ফোরিত হয়। তখন আগুনে পুড়ে গ্যাস, চা বাগান, বনাঞ্চল, রেলপথ, সড়কপথসহ আশপাশের ঘড় বাড়ী মারাত্বক ক্ষতি হয়। কিন্তু আজও ক্ষতিপুরন আদায় করা সম্ভব হয়নি। অবিলম্বে আন্তর্জাতিক আদালতে মামলা করে ক্ষতিপুরন আদায় করতে সরকারকে উদ্যোগ নেয়ার আহবান জানানো হয়েছে।

 

উল্লেখ্য, ১৯৯৭ সালের এই দিনে মার্কিন তেল কোম্পানী অক্সিডেন্টাল এর কামখেয়ালীপনায় বিষ্ফোরণ ঘটে মাগুরছড়া গ্যাস কুপে। অগ্নিকান্ডে নিমিষেই পুড়ে ছাই হয়ে যায় লাউয়াছড়া বনের গাছপালা, চা বাগান পান পুঞ্জি, উড়ে যায় দুটি ব্রীজ, পাকা সড়ক। গলে যায় রেলওয়ে লাইন। ক্ষতি হয় প্রায় ১৪ হাজার কোটি টাকা।

 

সিলেটভিউ২৪ডটকম/জেএ/এসডি-৩০