সিলেট মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক, সিলেট সিটি করপোরেশনের কাউন্সিল ও সাবেক প্যানেল মেয়র (১) রেজাউল হাসান কয়েস লোদীর মাতা আমিনুর নাহার চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক এ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী।
এক যৌথ শোক বার্তায় বলেন, কাউন্সিলর কয়েস লোদীর মাতা ছিলেন একজন ধার্মিক, সমাজসেবী ও মহিয়সী নারী। আমিনুর নাহার চৌধুরীর মৃত্যুতে তার পরিবার, পরিজন ও আত্মীয় স্বজনদের মত আমরা গভীর ভাবে শোকাহত। তার মৃত্যুতে যে শূণ্যতার সুষ্টি হয়েছে তা কোন ভাবেই পুরণ হবার নয়।
তারা মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যবৃন্দ, আত্মীয়স্বজন, গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জানান।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-৩৬
আইটি ল্যাব সলিউশন্স লি.