প্রকাশিত: ১৫ জুন, ২০২২ ১২:৩২ (বৃহস্পতিবার)
১৪১৯ বছরের পুরনো ইসলামিক শিলালিপির সন্ধান মিললো মক্কায়

মক্কা থেকে ১৪১৯ বছরের পুরনো শিলালিপি আবিষ্কার করেছে সৌদি প্রত্নতাত্ত্বিকরা। সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানিয়েছে শিলালিপিটি ইসলামিক এবং তৃতীয় খলিফা উসমান বিন আফফানের সময়কার।


সৌদির হেরিটেজ কর্তৃপক্ষ জানিয়েছে, শিলালিপিটি ২৪ হিজরির (স্থানান্তর)। মক্কার ওলায়া প্রাসাদের সীমানা থেকে পুরাকীর্তি ও ঐতিহ্যের প্রতি আগ্রহী একদল গবেষক এটি উদ্ধার করেছেন। সৌদি আরবের ঐতিহ্যবাহী এ প্রাসাদটি প্রত্নতাত্ত্বিক স্থান হিসেবে স্বীকৃত।


সর্বশেষ আবিষ্কৃত ১৪১৯ বছরের পুরানো এই শিলালিপিটি ইসলামের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আবিষ্কার। কারণ শিলালিপিটির মধ্যে ইসলামের ইতিহাসের শুরুর দিকের ঘটনা নথিভুক্ত করা হয়েছে।


হেরিটেজ অথরিটির সুরক্ষা বিভাগের পরিচালক ড. নায়েফ আল কানৌরের তত্ত্বাবধায়নে গবেষণা করে শিলালিপিটির পাঠোদ্ধার করা সম্ভব হয়েছে। সেখানে প্রথম লাইনে লেখা আছে, আমি জুহাইর ঈশ্বরে বিশ্বাস করি এবং একটি সময় লিখছি- হিজরি চব্বিশ সালে আমর বিন আফফান।

গবেষকরা বলছেন জুহাইর দিয়ে নিশানার কথা বুঝানো হয়েছে।


শিলালিপিটি আল উলা গভর্নরেটের জুহাইর শিলালিপির বিষয়বস্তুর অনুরূপ, যেখানে লেখক খলিফা ওমর ইবনে খাত্তাব মারা যাওয়ার সময়টি নথিভুক্ত করেছেন।


হেরিটেজ কর্তৃপক্ষ জানিয়েছে, তারা শিলালিপিটি নিয়ে গবেষণা করেছে। তাদের ধারণা ২৩ হিজরির ইয়ানবু আল নাখলে সালামাহ শিলালিপি এবং আল উলা গভর্নরেটের (২৪ হিজরি) জুহাইর শিলালিপির পরে এটিউ আবিষ্কৃত তৃতীয় প্রাচীনতম শিলা নথি।


সিলেটভিউ২৪ডটকম/পিডি