সিলেটের গোলাপগঞ্জ উপজেলা চেয়ারম্যান পদে উপনির্বাচনের ভোট গ্রহণ শুরু চলছে। সকাল থেকে অবিরাম বৃষ্টি ও ঝড়ের কারণে উপজেলার অধিকাংশ কেন্দ্রে ভোটার প্রায় নেই বলে জানা গেছে। এরমাঝেও ব্যতিক্রম ছিলেন আশির্ধ্ব এক বৃদ্ধা।
ঝড়-বৃষ্টির বাধা পেছনে ঠেলে এদিন নিজের ভোট দিয়েছেন ৮২ বছর বয়সী খোদেজা বেগম। ভারি বৃষ্টির কারণে অন্যান্য বয়সীরা যখন ভোট দেয়ার আগ্রহ পাচ্ছেন না। সেখানে নিজের ভোটটি বেলা গড়ানোর আগে ঠিকই দিয়েছেন খোদেজা।
ভোটকেন্দ্রে প্রবেশের সময় দেখা গেছে, বয়সের ভারে ন্যূজ খোদেজা বেগম বৃষ্টিতে ভিজে একা ভোটকেন্দ্রে আসছেন। এসময় গোলাপগঞ্জ উপজেলার কায়স্থগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র ছিল প্রায় শূন্য।
বৃষ্টিতে ভিজেও ভোটকেন্দ্রে আসা খোদেজা বেগমকে এসময় সেখানকার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সাধুবাদ জানান।
জীবনের পড়ন্ত বেলায় বৈরি আবহাওয়াতেও ভোট দিতে এসে খোদেজা বেগম বলেন, ‘ভোট অর দিতাম না কেনে। মেগর (বৃষ্টির) মাজে খালি আটিয়া (হেঁটে) আইতে সমইস্যা অইছে।’
ভোট দেয়ার পর খোদেজা বেগমকে উচ্ছ্বসিত দেখা গেছে।
উল্লেখ্য, গোলাপগঞ্জ উপজেলা চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে মোট ভোটার সংখ্যা ২ লক্ষ ৪০ হাজার ১০০ জন । উপজেলার ১০২টি ভোট কেন্দ্রের মাধ্যমে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন ।
চেয়ারম্যান পদে উপ নির্বাচনে দুজন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। তারা হলেন- আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মনজুর সাফি চৌধুরী এলিম (নৌকা প্রতীক) এবং স্বতন্ত্র প্রাথী দলের বিদ্রোহী শফিক উদ্দিন (ঘোড়া প্রতীক)।
সিলেটভিউ২৪ডটকম/পিডি
আইটি ল্যাব সলিউশন্স লি.