সিলেটের জৈন্তাপুরে অপরিকল্পিত পাহাড় কর্তন করে গৃহ নির্মান। টানা বৃষ্টিতে পাহাড় ধসে ২জন আহত।
বুধবার সকাল ১০টায় জৈন্তাপুর উপজেলা চারিকাটা ইউনিয়নোর বাউরভাগ দক্ষিন থুবাং গ্রামে পাহাড় ধষের ঘটনা ঘটে।
.jpg)
এই ঘটনায় সেমিপাকা ঘর ভেঙ্গে বাউরভাগ থুবাং গ্রামের শফিক মিয়া প্রবাসী আম্বিয়ার স্ত্রী ও বড় ছেলে মাটির নিচে চাপা পড়ে। স্থানীয় গ্রামবাসী এগিয়ে এসে তাদেরকে উদ্ধার করে জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্স প্রেরণ করেন।
.jpg)
গ্রামবাসী হারিছ মিয়া, জামাল উদ্দিন জানান, পাহাড় ধসের ঘটনার পর পর তাদের চিৎকারে এলাকাবাসী দ্রুত এগিয়ে এসে মাটি সরিয়ে তাদেরকে উদ্ধার করেন। ইতোপূর্বে চারিকাটা ইউপিতে বেশ কয়েটি স্থানে অপরিকল্পিত ভাবে পাহাড় কর্তন এবং গৃহ নির্মাণের কারণে অতিবৃষ্টির জন্য পাহাড় ধসের ঘটনা ঘটছে।

তারা আরও বলেন, স্থানীয় প্রশাসন কর্যকর ব্যবন্থা না নেওয়ায় একের পর এক পাহাড় ধসের ঘটনা ঘটছে। অল্পের জন্য বাউরভাগ থুবাং গ্রামে মৃত্যুর হাত হতে রক্ষ পোলে পরিবারটি।
চারিকাটা ইউপি চেয়ারম্যান মো. সুলনান করিম বলেন, সংবাদ পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করে পরিবারের সকল সদস্যদের অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। আহতদের সুচিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।
সিলেটভিউ২৪ডটকম/আরকেএস/এসডি-৩০
আইটি ল্যাব সলিউশন্স লি.