প্রকাশিত: ১৮ জুন, ২০২২ ১৩:৩৯ (মঙ্গলবার)
জৈন্তাপুরে বানবাসী মানুষের পাশে মন্ত্রী ইমরান

সিলেট'র জৈন্তাপুর উপজেলার বন্যার সার্বিক পরিস্থিতি সরজমিনে দেখতে এবং বনাবাসী মানুষদের উদ্ধার কার্যক্রম জোরদার করতে প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমদ এমপি সকাল থেকে উপজেলা বিভিন্ন এলাকা পরিদর্শন করছেন৷
 
সরেজমিন মন্ত্রীর উপস্থিতিতে বানবাসী মানুষ মন্ত্রীকে তাদের সার্বিক বন্যার পরিস্থিতির কথা তুলে ধরেন ৷ মন্ত্রী নিজেও রাস্তা ঘাটে দাঁড়িয়ে বানবাসী মানুষের কথা গুরুত্বের সাথে শুনছেন ৷ সেই সাথে মন্ত্রী বিভিন্ন আশ্রয় কেন্দ্র পরিদর্শন করছেন এবং বানবাসী মানুষের মধ্যে শুকনো খাবার বিতরণ করছেন ৷ পানি বন্ধি মানুষদের দ্রুত উদ্ধারে সংশ্লিষ্ট প্রশাসনকে দিক নির্দেশনা দিচ্ছেন ৷ 

অপরদিকে দলীয় নেতাকর্মীদের বানবাসী মানুষদের উদ্ধার এবং নিরাপদে আশ্রয় কেন্দ্রে নিয়ে আসার জন্য কাজ করতে বলেন ৷ বন্যা দূর্গত এলাকার মানুষদের জানান, বন্যা পরিস্থিতির খবর পেয়ে জননেত্রী শেখ হাসিনার নির্দেশে অন্য প্রোগ্রাম বাতিল করে আপনাদের পাশে ছুটে এসেছি ৷ আপনাদের যে কোন প্রয়োজনে সরকার পাশে রয়েছে ৷ 
এদিকে উপজেলা প্রশাসনের পক্ষ হতে ২৪টি থেকর বাড়ীয়ে ৩৭টি আশ্রয় কেন্দ্রে খোলা হয়েছে ৷ 

আরও কয়েকটি প্রতিষ্ঠান আশ্রয় কেন্দ্র চালুর জন্য প্রস্তুত রাখা হয়েছে ৷ প্রতিটি কেন্দ্রে শুকনো খাবার সরবরাহ করা হচ্ছে ৷ যে কোন পরিস্থিতে সহযোগিতা বৃদ্ধি করা হবে বলে জানান। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা আল- বশিরুল ইসলাম বলেন, গত রাত হতে জৈন্তাপুর উপজেলার বন্যার পানি কমতে শুরু করেছে ৷ কিন্ত টানা বৃষ্টির কারনে হয়তবা পানি বৃদ্ধি হতে পারে ৷ উঁচু অংশের পানি বৃদ্ধি হলেও নিচু অংশের পানি অপরিবর্তীত রয়েছে ৷ তবে বন্যা পরিস্তিতি মোকাবেলায় আমরা সার্বিক সহযোগীতার জন্য সর্বদা প্রস্তুত আছি।
পরে প্রবাসী কল্যাণ মন্ত্রী দুপরের দিকে ইমরান আহমদ সরকারি মহিলা কলেজ ও পাশ্বে বালিকা বিদ্যালয়ও পরিদর্শন করেন।

সিলেটভিউ২৪ডটকম/হানিফ/ কেআরএস-০১