প্রকাশিত: ২০ জুন, ২০২২ ১৪:৪৫ (শনিবার)
বন্যার্তদের জেপিএস'র ত্রাণ বিতরণ

জৈন্তা ফটোগ্রাফিক সোসাইটি (জেপিএস) আয়োজনে চট্টগ্রাম বায়োমেডিকেল সোসাইটির অর্থায়নে দরবস্ত ইউপির বন্যা দূর্গতদের মধ্যে ত্রাণ সহায়তা বিতরণ করা হয় ৷ 

 

সোমবার (২০ জুন)  সকাল ১১টায় বাংলাদেশ ফটোগ্রাফিক সোসাইটির নিবন্ধিত সংগঠন বৃহত্তর সিলেটের অন্যতম সোসাইটি ‘জৈন্তা ফটোগ্রাফিক সোসাইটি (জেপিএস)’ দ্বিতীয় দিনে উপজেলার সর্বাধিক বন্যা দূর্গত দরবস্ত ইউপির বিভিন্ন গ্রামের পানি বন্ধি অসহায় মানুষের মধ্যে ত্রাণ সহায়তা বিতরণ করে ৷ 

 

সহায়তা বিতরণে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ, জেপিএসের এডমিন, সহকারি অধ্যাপক মো. খায়রুল ইসলাম, প্রথম আলোর সিলেট বিভাগীয় চিত্র সাংবাদিক আনিস মাহমুদ, জৈন্তাপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবুল হোসেন মো. হানিফ, জৈন্তাপুর প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক মো. রেজওয়ান করিম সাব্বির, দরবস্ত ইউপির সদস্য মোদছির আহমদ, জেপিএসের সদস্য ময়নুল ইসলাম, সাজ উদ্দিন সাজু প্রমুখ ৷ 

 

উপজেলা চেয়ারম্যান কামাল আহমদ বলেন, আমার জানামতে জেপিএসের সদস্যরা দূর্যোগের মুহুত্বে আত্মমানবতার কল্যানে, পরিবেশ রক্ষায়, বনায়ন সৃষ্টিতে জৈন্তাপুর উপজেলায় নিরলস ভাবে কাজ করে যাচ্ছে ৷ সংগঠনটি সিলেট বিভাগের ফটোগ্রাফি অন্যতম দূত হয়ে মানব কল্যানে সবার আগে তাদের সাধ্যমত সহায়তা নিয়ে দূর্যোগ কবলিত মানুষের পাশে দাঁড়ায় ৷ সরকারের পাশাপাশি জেপিএসের মত অন্যান্য সামাজিক সংগঠনকে আহবান জানচ্ছি নিজ নিজ অবস্থান হতে বন্যাত্রদের পাশে দাঁড়িয়ে দূর্যোগ মোকাবেলায় এগিয়ে আসবেন ৷


সিলেটভিউ২৪ডটকম / মোরেকসা / ইআ