প্রকাশিত: ২০ জুন, ২০২২ ১৬:০৪ (মঙ্গলবার)
ওসমানীনগরে সিলেট সদর থানা ‘এসোসিয়েশন অফ আমেরিকা’র ত্রাণ বিতরণ

সিলেটের ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজার ইউনিয়নের ব্রাহ্মণগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে সিলেট সদর থানা এসোসিয়েশন অফ আমেরিকা ইনক'র উদ্যোগে ত্রাণ বিতরণ করা হয়েছে।

 

রবিবার (১৯ জুন) বিকালে বন্যা দূর্গত প্রায় শতাধিক পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

 

ত্রাণ বিতরণ কালে উপস্থিত ছিলেন- খাদ্য কর্মকর্তা আব্দুল আহাদ, সমাজসেবী দিলদার আলী, ২ নম্বর ওয়ার্ড মেম্বার বেলাল আহমদ।

 

স্বেচ্ছাসেবীরা বাড়ি বাড়ি ত্রাণ সামগ্রী পৌঁছে দেন। এসময় সরকারের পাশাপাশি বিভিন্ন স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান প্রবাসীদের বন্যা দূর্গতদের সাহায্যে এগিয়ে আসার আহবান জানান।

 

উল্লেখ্য, যে আব্দুল মজিদ খান লায়েক ও এস আর টিটুর নেতৃত্বে গঠিত এ এসোসিয়েশন বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে সাধ‍্যমত মানুষের সহায়তায় সবসময় প্রচেষ্টা অব‍্যাহত রাখছেন।

 


সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-০২