প্রকাশিত: ২০ জুন, ২০২২ ১৮:২৭ (শনিবার)
বিয়ানীবাজারে কুশিয়ারায় বাড়ছে পানি, বন্যা পরিস্থিতির অবনতি 

কুশিয়ারা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এতে বিয়ানীবাজার উপজেলার বন্যা পরিস্থিতি আরো অবনতি হওয়া শংকা দেখা দিয়েছে। তবে সুমরা নদীর পানি বৃদ্ধি পায়নি। এতে নদীর তীরবর্তী অঞ্চলে বন্যা পরিস্থিতি উন্নতি হতে পারে।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিকু নূর জানান, কুশিয়ারা নদীর বিয়ানীবাজার শেওলা পয়েন্টে রোববারের চেয়ে আরো চার সেন্টিমিটার বেড়েছে।

 

সোমবার বিকালে নদীর পানি বিপৎমীসার ৬৮ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। রোববার একই সময়ে ৬৪ সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হয়েছিলো।

 

এদিকে সুরমা নদীর পানি বৃদ্ধি না পেলেও কমেনি। রোববার সকাল বিকালে নদীর কানাইঘাট পয়েন্টে বিপৎসীমার ৬৩ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছিলো। সোমবার একই সময়ে পানি স্থিতিশীল রয়েছে।

 


সিলেটভিউ২৪ডটকম/এটিআর/এসডি-১৮