প্রকাশিত: ২০ জুন, ২০২২ ২২:৪৮ (বুধবার)
ডা. শামসুর রহমানের মৃত্যুতে বিএনএ ওসমানী হাসপাতাল শাখার শোক

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের শিশু সার্জারি বিভাগের প্রধান, প্রখ্যাত শিশু সার্জন ডা. শামসুর রহমান ময়নার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন (বিএনএ) ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল শাখা।

সংগঠনের সভাপতি শামীমা নাসরিন ও সাধারণ সম্পাদক ইসরাইল আলী সাদেক এক শোকবার্তায় বলেন, ডা. শামসুর রহমান ময়না একজন দেশসেরা শিশু সার্জন ছিলেন। তিনি অত্যন্ত ভদ্র ও অমায়িক চিকিৎসক ছিলেন। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নার্সিং কর্মকর্তাদের সাথে তার সম্পর্ক ছিল খুবই আন্তরিক। তাঁর মৃত্যুতে সিলেটের শিশু সার্জারি চিকিৎসায় বড় ক্ষতি হয়ে গেল।

নেতৃবৃন্দ ডা. শামসুর রহমান ময়নার রূহের মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

সিলেটভিউ২৪ডটকম/ শাদিআচৌ-০২