সিলেটের গোলাপগঞ্জে বন্যার পানিতে ডুবে সিদ্দিক আহমেদ (৯) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (২০ জুন) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বাঘা থেকে ওই শিশুটির লাশ উদ্ধার করা হয়।
নিহত শিশু সিদ্দিক বাঘা ইউনিয়নের গন্ডামারা গ্রামের হবিব মিয়ার ছোট ছেলে।
জানা যায়, রোববার এই শিশুটি সকলের অগোচরে বাড়ির পাশে জমে থাকা বন্যার পানিতে পড়ে যায়। পরিবারের লোকজন ওইদিন অনেক খোঁজাখুঁজি করেও তার খোঁজ পাননি। পরদিন সকালে শিশু সিদ্দিকের লাশ ভেসে উঠে।
পানিতে পড়ে শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বাঘা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সামাদ।
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/এসডি-১১
আইটি ল্যাব সলিউশন্স লি.