টানা ভারীবর্ষণ এবং ভারতের পাহাড়ি ঢলে তলিয়ে গেছে পুরো সিলেট ও সুনামগঞ্জ। বিশেষ করে হাওড় অঞ্চলের জনপদের জন্য এ বন্যা অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। বন্যা কবলিত এলাকায় উদ্ধার কাজ অব্যাহত রেখেছে সেনা, নৌ, বিমানবাহিনীসহ বিভিন্ন সরকারি-বেসরকারী উদ্ধারকর্মীরা।
উদ্ধারের পাশাপাশি বানভাসী মানুষের জন্য দেশ ও বিদেশ থেকে প্রতিনিয়ত অর্থ ও ত্রাণসামগ্রী সহযোগিতা করার মাধ্যমে এগিয়ে আসছেন সকল মানবিক ব্যক্তিরা।
এদিকে সিলেটে স্বরণকালের এ বন্যায় অন্যান্য সংস্থার ন্যয় মঙ্গলবার সকাল থেকে সিলেটের জৈন্তাপুরের হাওড় এলাকায় আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ও আইন সহায়তা কেন্দ্র (আসক) এর পক্ষ থেকে দিনব্যাপী প্রায় ১৫০০ প্যাকেট বেকারীর খাবার যার মধ্যে তালিকায় রয়েছে চিড়া, মুড়ি, চিনি, বিস্কুট, বিশেষ করে ছোট ছোট বাচ্চাদের জন্যে বেকারীর পাউরুটি ও বিতরণ করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন- আসক ফাউন্ডেশনের সিলেট বিভাগীয় প্রধান রাকিব আল মাহমুদ ও সিলেট জেলার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বাবু, সিলেট জেলা আসকের মানবাধিকার বিষয়ক সম্পাদিকা জান্নাতুল রেশমা, জৈন্তাপুর উপজেলা আসকের সভাপতি সাইদুল ইসলাম সাজু, শ্রীপুর পাথর কোয়ারীর সাংগঠনিক সম্পাদক দিলদার হোসেন দিদার, সহ-সভাপতি আবুল খায়ের, সাধারণ সম্পাদক প্রীতম দেবনাথ, সাংগঠনিক সম্পাদক আব্দুল কুদ্দুস, যুগ্ম সম্পাদক ফারুক আহমেদ, পর্তুগাল প্রবাসী সাংবাদিক মনির হোসেন সহ আরো অনেকে।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-১৩
আইটি ল্যাব সলিউশন্স লি.