প্রকাশিত: ২২ জুন, ২০২২ ১২:৩৪ (শনিবার)
পদ্মা সেতু উদ্বোধনের অনুষ্ঠানে বিএনপির সাত নেতাকে সেতু কর্তৃপক্ষ থেকে চিঠি দিয়ে আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন প্রধানমন্ত্রী।
এদিন বেলা ১১টায় তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে এই সংবাদ সম্মেলন শুরু হয়।
‘বিএনপি চায়নি পদ্মা সেতু হোক। তারা সব সময় পদ্মা সেতু নিয়ে ষড়যন্ত্র করেছে’ বলেও সংবাদ সম্মেলনে মন্তব্য করেন প্রধানমন্ত্রী।
সিলেটভিউ২৪ডটকম/ঢাটা/ইআ
আইটি ল্যাব সলিউশন্স লি.