গত কয়েক দিন টানা অবিরাম ভারীবর্ষন এবং পাহাড়ি ঢলের কারণে ক্রমাগত পানি বৃদ্ধি পাওয়ায় সিলেট জেলার বন্যা কবলিতদের মধ্যে ত্রাণ বিতরণ করেছে ৪৮ বিজিবি। এছাড়া আটকে পড়া বানভাসিদের উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে বিজিবি সদস্যরা।
বুধবার দুপুরে সিলেটের সীমান্ত উপজেলা কোম্পানীগঞ্জের তেলিখাল এলাকার মুরব্বীও আশপাশের বন্যাকবলিত পানিবন্দী মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেন বিজিবির সিলেট সেক্টর কমান্ডার কর্নেল সিএইচ সেলিম হাসান।
তিনি জানান, সিলেট সেক্টরের আওতাধীন ৮১ কিলোমিটার এলাকার দুর্গম এলাকায় উদ্ধার ও ত্রাণ সহায়তা দিয়ে যাচ্ছে বিজিবি। এ সহায়তা অব্যাহত থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন- সিলেট ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরীসহ অন্যরা।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-০৯
আইটি ল্যাব সলিউশন্স লি.