প্রকাশিত: ২৪ জুন, ২০২২ ১৮:২৭ (বৃহস্পতিবার)
ফেঞ্চুগঞ্জ আশ্রয়কেন্দ্র রান্না করা খাবার দিচ্ছে ‘ফেঞ্চুগঞ্জ অর্গানাইজেশন অব আমেরিকা’

সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার সার্বিক বন্যা ভয়াবহ। কুশিয়ারা নদীর পানি ক্রমাগত বৃদ্ধি পেয়ে তলিয়ে ফেলেছে উপজেলার ৫টি ইউনিয়নের প্রায় ৭০ ভাগ জায়গা।

 

শুক্রবার নতুন করে পানি বৃদ্ধির খবর পাওয়া যায়নি। অন্যদিকে বন্যার পানি বাড়িঘরে উঠায় বাসস্থান ছেড়ে উপজেলার বিভিন্ন আশ্রয় কেন্দ্রে ঠাই নিয়েছেন ভুক্তভুগীরা। আশ্রয় কেন্দ্র ও গ্রামাঞ্চলে উল্লেখযোগ্য হারে সাহায্য করে চলছেন দেশি বিদেশি নানা ব্যক্তি সংস্থা।

 

এরমধ্যে শুক্রবার থেকে ফেঞ্চুগঞ্জের ৪টি আশ্রয় কেন্দ্রে ‘ফেঞ্চুগঞ্জ অর্গানাইজেশন অব আমেরিকা (ইনক)’র উদ্যোগে রান্না করা খাবার বিতরণ শুরু হয়েছে।

 

ফেঞ্চুগঞ্জ ঘিলাছড়া ইউনিয়নের জমিরুন নেছা একাডেমি, ঘিলাছড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, ঘিলাছড়া উচ্চ বিদ্যালয় ও ছত্রিশ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের আশ্রয় কেন্দ্রে বিরিয়ানি বিতরণ করা হয়েছে। 

আগামীকাল থেকে প্রতিদিন দুপুর বেলা এই চারটি আশ্রয় কেন্দ্রে রান্না করা খাবার বিতরণ করা হবে।

আজকের বিতরণীতে উপস্থিত ছিলেন- ফেঞ্চুগঞ্জ অর্গানাইজেশন অব আমেরিকার (ইনক) এর সদস্য জাহেদ আহমেদ, স্থানীয় সমাজকর্মী তৈয়ফুর রহমান শাহীন, রেখন আহমেদ, শাহ আলম, সামসু উদ্দীন, হেলাল আহমেদ, সামসুল আলম লন্ডন প্রবাসী জুবুল আহমদ প্রমুখ।

 

মানবতাবাদী দাতা সংগঠন ফেঞ্চুগঞ্জ অর্গানাইজেশন অব আমেরিকার (ইনক) এর সভাপতি জুনেদ চৌধুরী জানান, বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত প্রতিদিন দুপুরে ঐ ৪টা আশ্রয় কেন্দ্রে রান্না করা খাবার দেওয়া হবে। বিরিয়ানি, সাদা ভাত, বিভিন্ন রকমের তরকারি ইত্যাদি ক্রামানয়ে দেওয়া হবে যাতে বিপদে মানুষের অরুচি না হয় তারা পেট ভরে খেতে পারে।

 


সিলেটভিউ২৪ডটকম/এফইউ/এসডি-২৭