প্রকাশিত: ২৪ জুন, ২০২২ ২০:০২ (বৃহস্পতিবার)
বন্যা দুর্গতদের উদ্ধার তৎপরতা ও বিজিবির ত্রাণসামগ্রী বিতরণ অব্যাহত

গত কয়েক দিন যাবত অবিরাম ভারীবর্ষন এবং পাহাড়ি ঢলের কারণে ক্রমাগত পানি বৃদ্ধি পাওয়ায় সিলেট জেলার বন্যা কবলিতদের মধ্যে ত্রাণ বিতরণ করেছে ৪৮ বিজিবি। এছাড়া আটকে পড়া বানভাসিদের উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে বিজিবি সদস্যরা।

 

শুক্রবার দুপুরে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধীনস্থ সোনালীচেলা বিওপি’র দায়িত্বপূর্ণ বন্যা কবলিত এলাকা সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলাধীন, নরসিংপুর ইউনিয়নের পূর্ব চারগাও নামক স্থানে বন্যার্তদের মাঝে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী নেতৃত্বে বন্যাকবলিত পানিবন্দী মানুষের মাঝে ১০০ টি পরিবারের মধ্যে (৪০০ জনের) ত্রাণ সামগ্রী বিতরণ করেন।

 

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধীনস্থ সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলাধীন ১ নং বাংলাবাজার ইউনিয়নের লাফার্জ বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় গিলাতলী নামক স্থানে বন্যার্তদের মাঝে বিজিবি কর্তৃক ১০০ টি পরিবারকে (৪০০ জনকে) ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

দুর্গম এলাকায় উদ্ধার ও ত্রাণ সহায়তা দিয়ে যাচ্ছে বিজিবি। এ সহায়তা অব্যাহত থাকবে।

 

এ সময় উপস্থিত ছিলেন- সিলেট ৪৮ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী, উপ- অধিনায়ক মেজব বিএম শামিন মনোয়ার সহ অন্যরা।

 

সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-৪০