প্রকাশিত: ২৪ জুন, ২০২২ ২০:৪১ (বৃহস্পতিবার)
মোগলাবাজার ও জালালপুর ইউনিয়নে ‘এসএমসিসিআই’র ত্রাণ বিতরণ

৬ষ্ট দিনের মতো সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর উদ্যোগে রান্না করা খাবার, শুকনো খাবার, বিশুদ্ধ পানি ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করা হয়েছে।

 

শুক্রবার দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার ও জালালপুর ইউপি এর অন্তভূক্ত প্রত‍্যন্ত হাওর অঞ্চলের  হরিনাথ পুর, উত্তর-দক্ষিণ করিমপুর ও মালাকান্দি গ্রাম, জালালপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় আশ্রয় কেন্দ্র, পূর্ববাগ মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় আশ্রয় কেন্দ্র ও হাওর অঞ্চলের গৃহহীন ও জনবিচ্ছিন্ন আক্রান্ত মানুষের বাড়ি বাড়ি গিয়ে রান্না করা খাবার,শুকনো খাবার, বিশুদ্ধ পানি ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করা হয়।

 

এসময় উপস্থিত ছিলেন এসএমসিসিআই এর ১ম সহ-সভাপতি আব্দুল জব্বার জলিল, প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন, জালালপুর ইউপি ৩নং ওয়ার্ডে সদস্য আনোয়ার আলী, লতিফা শফি চৌধুরী কলেজের হিসাবরক্ষক আলী হায়দার জুয়েল, বিশ্বজিৎ দাস বাপ্পী, ডানিয়েল হাসান, মিনহাজ খাঁন, আফছবর হোসেন প্রমুখ।

 

এসএমসিসিআই এর পরিচালনা পর্ষদ ও সদস্যদের সহযোগীতায় মানুষের এই দুর্দিনে সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর ত্রাণ বিতরণ অব্যাহত থাকবে।

 

সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-৪৬