স্মরণকালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্থ হয়েছেন অসংখ্য মানুষ। আক্রান্ত এলাকার মানুষের মাঝে চলছে খাবার ও বিশুদ্ধ পানির জন্য হাহাকার। এই অবস্থায় অসহায় মানুষের পাশে ত্রাণ সহায়তা নিয়ে দাঁড়িয়েছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি।
সিলেট বিভাগের হাইকোর্ট আইনজীবীদের উদ্যোগে এবং বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশন ও অন্যান্যদের সহযোগিতায় সিলেট ও সুনামগঞ্জে বন্যা কবলিত মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছেন তারা।
শুক্রবার (২৪ এপ্রিল) সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার ৭নং নন্দিরগাঁও ইউনিয়ন কমপ্লেক্সে সুপ্রিম কোর্টের আইনজীবী কামরুজ্জামান সেলিমের নেতৃত্বে এবং ইউপি চেয়ারম্যান এস কামরুল হাসান আমিরুল ও সকল ইউপি সদস্যের উপস্থিতিতে ৭টি ওয়ার্ডের চারশত বন্যার্ত মানুষের মধ্যে বিশুদ্ধ পানিসহ ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।
এর আগে বৃহস্পতিবার (২৩ জুন) সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর, দিরাই ও শাল্লা উপজেলার আট শতাধিক মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন-সুপ্রিমকোর্ট বার এসোসিয়েশন এর সহ-সভাপতি এডভোকেট ড. মোহাম্মদ শহীদুল ইসলাম, ট্রেজারার মোহাম্মদ কামাল হোসেন, সদস্য ব্যারিস্টার মাহদীন চৌধুরী, শাহাদাত হোসেন রাজীব, ব্যারিস্টার সুব্রত কুমার কুন্ডু, সৈয়দ ফজলে এলাহী অভি, মুসাল্লাহ চৌধুরী, নিজাম উদ্দিন, ফজলুল হক সেলিম, এডভোকেট পলাশ, দৈনিক জাগ্রত সিলেট এর স্টাফ রিপোর্টার বদরুল ইসলাম প্রমুখ।
সিলেটভিউ২৪ডটকম/ প্রেবি/ শাদিআচৌ-০৫
আইটি ল্যাব সলিউশন্স লি.