প্রকাশিত: ২৫ জুন, ২০২২ ২১:২৪ (মঙ্গলবার)
বানভাসি মানুষের পাশে জালালাবাদ থানা পুলিশ

সিলেটের সদর উপজেলার বিভিন্ন এলাকার  বানভাসি মানুষদের পাশে দাঁড়িয়েছে মহানগর পুলিশের জালালাবাদ থানা।

 

জালালাবাদ থানার ওসি নাজমুল হুদা খানের উদ্যোগে রান্না করা খাবার বানভাসি মানুষদের মাঝে বিতরণ করা হয়।

 

শনিবার (২৫ জুন) দুপুর ১টা থেকে ৪টা পর্যন্ত ২ হাজার পরিবারে মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন- জালালাবাদ থানার ওসি (তদন্ত) মো. খালেদ মামুন, এস আই লিটন চন্দ্র নাথ, এসআই নিহারেন্দু তালুকদার, এএসআই কামাল হোসেন, সিলেট সদর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা বেগম, ব্যবসায়ী আব্দুর রাজ্জাক ডালিম, আব্দুল লতিফসহ পুলিশ সদস্যরা।

 

এ ব্যাপারে জালালাবাদ থানার ওসি নাজমুল হুদা খান বলেন, বাংলাদেশ পুলিশের আইজিপি ও সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মো. নিশারুল আরিফের দিক নির্দেশনায় অসহায়, দুস্থ ও বানভাসি মানুষদের মাঝে আমরা রান্নাকরা খাবার বিতরণ করেছি। প্রায় ২ হাজার পরিবারের মাঝে এ খাবার বিতরণ করা হয়েছে। আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।

 


 

সিলেটভিউ২৪ডটকম/আইএ/এসডি-৪৯