সিলেটের দক্ষিণ সুরমা উপজেলায় গর্ভকালীন মায়ের বিপদ চিহ্ন এবং তা নিরসণে মায়েদের ভূমিকা শীর্ষক মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার উপজেলার রাখালগঞ্জ কমিনিটি ক্লিনিকে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন- দক্ষিণ সুরমা উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. মইনূল আহসান। সমাবেশে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিলেট সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা সুজন বণিক, জুনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা সুমিত রায়, দক্ষিণ সুরমা উপজেলা স্বাস্থ্য পরিদর্শক আতিকুর রহমান, সহকারি স্বাস্থ্য পরিদর্শক বিশেম্বর গোস্বামী প্রমুখ। একইদিনে আরেকটি মা সমাবেশ অনুষ্ঠিত হয় উপজেলার তুরখলা গ্রামে।
এদিন বেলা ২ টায় সিলেট জেলা সিভিল সার্জন অফিসের হলরুমে নবজাতকের বিপদ চিহ্ন ও তার প্রতিকার প্রতিরোধ বিষয়ে জেলা এডভোকেসী সভা অনুষ্ঠিত হয়। এডভোকেসী সভায় সভাপতিত্ব করেন- ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. জন্মেজয় দত্ত।
সভায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন- সিভিল সার্জন অফিসের এমওসিএস ডা. স্বপ্নীল সৌরভ রায়, মেডিকেল অফিসার ডা. আহমেদ শাহরিয়ার, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা সুজন বণিক, জুনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা সুমিত রায় প্রমুখ।
অনুষ্ঠানগুলোর কারিগরি সহায়তায় লাইফ স্টাইল হেলথ এডুকেশন এন্ড প্রমোশন স্বাস্থ্য শিক্ষা ব্যুরো স্বাস্থ্য অধিদপ্তর, মহাখালী ঢাকা। আর অয়োজনে সিভিল সার্জন অফিস সিলেট।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-২০
আইটি ল্যাব সলিউশন্স লি.