প্রকাশিত: ২৬ জুন, ২০২২ ১৮:৩৮ (মঙ্গলবার)
কমলগঞ্জে বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন

মৌলভীবাজারের কমলগঞ্জে জলবায়ু পরিবর্তনে বিরূপ প্রভাব নিরসনে সিলেট বন বিভাগের পূণ বনায়ন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় রাজকান্দি রেঞ্জের ব্যবস্থাপনায় ১০ কি:মি: ট্রিপ বাগান সৃজনের শুভ উদ্বোধন করা হয়েছে।

 

রবিবার দুপুর ১টায় মুন্সীবাজারে ধাতাইলগাঁও-সিদ্ধেশ্বরপুর সড়কে পাশে ৩ কি:মি: ট্রিপ বাগানের বৃক্ষরোপন করা হয়।

 

উপজেলা প্রশাসনের আয়োজনে ও রাজকান্দি বনরেঞ্জ, সিলেট এর সার্বিক ব্যবস্থাপনায় এ কর্মসুচীর উদ্বোধন করেন প্রধান উপজেলা নির্বাহী অফিসার সিফাত উদ্দিন।

 

এ ছাড়াও উপস্থিত ছিলেন- রাজকান্দি বনরেঞ্জ এর রেঞ্জ কর্মকর্তা ফরেস্টার মো. নজরুল ইসলাম, এলজিইডি’র উপজেলা প্রকৌশলী মো: জাহিদুল ইসলাম, ইউপি চেয়ারম্যান নাহিদ আহমদ তরফদার, স্থানীয় ইউপি সদস্য মো: আদর মিয়া প্রমুখ।

 

মৌলভীবাজার জেলায় এক লক্ষ বৃক্ষের চারা রোপনের অংশ হিসাবে উপজেলা প্রশাসনের আয়োজনে ১৩ হাজার গাছের চারা রোপনের উদ্যোগ নেয়া হয়। বনজ, ফলজ ও ঔষধি প্রজাতির ১০ হাজার চারা রাস্তার পাশে এবং ৩ হাজার চারা আশ্রায়ণ প্রকল্পে রোপিত হবে।

 


সিলেটভিউ২৪ডটকম/জেএ/এসডি-২৪