প্রকাশিত: ২৬ জুন, ২০২২ ২১:৪৫ (শনিবার)
বিশ্বনাথে বন্যার্তদের মাঝে নুনু মিয়ার ত্রাণ বিতরণ

পাহাড়ি ঢল ও টানাবর্ষণে মাসখানেকের ব্যবধানে ফের বন্যায় কবলিত সিলেটের বিশ্বনাথ উপজেলার অলংকারী, বিশ্বনাথ ও দেওকলস ইউনিয়নের বিভিন্ন স্থানে বন্যার্তদের মধ্যে প্রধান অতিথি হিসেবে ত্রাণ বিতরণ করেছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের উপদেস্টা মন্ডলীর সদস্য এস এম নুনু মিয়া।

 

রোববার (২৬ জুন) দুপুর থেকে ‘বাংলাদেশ-ইন্ডিয়া বিজনেস (বিআইবিসি) ও উপজেলা পরিষদের বরাদ্ধকৃত ওই ত্রাণ সামগ্রী বিতরণ করেন তিনি।

 

পৃথক অনুষ্ঠানগুলোতে নুনু মিয়া বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র নেতৃত্বাধীন সরকার জনবান্ধব সরকার। আর জনবান্ধব সরকার হিসেবে দেশ ও জাতির কল্যানে কাজ করে যাচ্ছেন আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারের এমপি-মন্ত্রীরা। বন্যার মতো প্রাকৃতিক সকল দূর্যোগেও সরকার ক্ষতিগ্রস্থ মানুষের পাশে রয়েছে। সরকারিভাবে বিশ্বনাথের বিভিন্ন জায়গায় ত্রাণ বিতরণ অব্যাহত রয়েছে। তবে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবান ও প্রবাসীদেরকে ক্ষতিগ্রস্থ মানুষের সহযোগীতায় এগিয়ে আসতে হবে।

 

ত্রাণ বিতরণকালে বিভিন্ন স্থানে তার সাথে উপস্থিত ছিলেন- বাংলাদেশ সেনাবাহিনীর মেজর মারুফ আহমদ, ক্যাপ্টেন তানভীর আহমদ, বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছয়ফুল হক, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ইরন মিয়া, সেলিম আহমদ সেলিম, আকদ্দুছ আলী, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক আব্দুল মতিন, সদস্য শেখ নূর মিয়া, বিশ্বনাথ পৌর আওয়ামী লীগের সদস্য ফিরোজ খান, দবির মিয়া, আওয়ামী লীগ নেতা সমর কুমার দাশ, আজম আলী, আজাদ মিয়া, হানিফ আলী, খালেদ আহমদ, জলফুকার আলী, সিতার মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের প্রচার সম্পাদক সিজিল মিয়া, যুবলীগ নেতা আনছার আহমেদ, উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক ফয়জুল ইসলাম জয়, ছাত্রলীগ নেতা কামরুল ইসলাম প্রমুখ নেতৃবৃন্দ।

 

সিলেটভিউ২৪ডটকম/পিবিএ/এসডি-৪৯