সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তের ওপার থেকে সাতরে কয়লা আনতে গিয়ে নদীতে ডুবে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত যুবক সাব্বির আলাম (২৫) উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের বড়গোফ টিলার মো.আসাদ মিয়ার ছেলে।
স্হানীয় সূত্রে জানা যায়, রবিবার (২৬ জুন) সন্ধ্যার দিকে প্রতিদিনের ন্যায় সাব্বির আলমসহ আরো কয়েকজন কয়লা শ্রমিক বড়গোফ টিলার নিচ দিয়ে প্লাস্টিকের ট্যাংকে করে সাতরে ওপার থেকে ভারতীয় কয়লা আনতে যায়। আসার পথে বড়গোফ টিলার যাদুকাটা নদীর খেয়া ঘাটের সামনে প্লাস্টিকের ট্যাংক থেকে ছিটকে কয়লা বস্তাসহ নদীতে ডুবে যায় সে। এসময় তার সঙ্গে থাকা অন্যরা কিনারায় উঠে তার পরিবারকে বিষয়টি জানায়। পরে পরিবারের লোকজনসহ স্হানীয়রা খোঁজাঁখুজি করে রাত প্রায় ১১টার দিকে তার মরদেহ ভাসমান অবস্থায় উদ্ধার করে।
লাউড়েরগড় বিজিবি ক্যাম কমান্ডার নায়েব সুবেদার খাদেমুল জানান, শুনেছি মদ্যপ অবস্থায় একজন ওপার থেকে সাতরে কয়লা আনতে গিয়ে আসার পথে প্লাস্টিকের ট্যাংক থেকে ছিটকে নদীতে ডুবে মারা গেছে।
রাত ১১ টার দিকে তাহিরপুর থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল লতিফ তরফদার বলেন, এ বিষয়টি থানায় এখনও কেউ অবগত করেনি।
সিলেটভিউ২৪ডটকম/পিডি
আইটি ল্যাব সলিউশন্স লি.