সুনামগঞ্জের ছাতকে নোয়ারাই ও কালারুকা ইউনিয়নে বন্যার্তদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
রবিবার (২৬ জুন) দিনব্যাপী ওই দুটি ইউনিয়নে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। ছাতক-দোয়ারাবাজার নির্বাচনী এলাকার সংসদ সদস্য মুহিবুর রহমান মানিকের নির্দেশে ছাতক পৌর আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য ইশতিয়াক রহমান তানভীর ও আওয়ামীলীগ নেতা আলমগীর হোসেনের পক্ষ থেকে প্রায় একহাজার পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
জানা গেছে, সকালে আওয়ামীলীগ নেতা আলমগীর হোসেনের পক্ষ থেকে নোয়ারাই ইউনিয়নের খুরমা, উত্তর খুপিয়া, দক্ষিণ খুপিয়া ও পূর্ব খুপিয়া গ্রামের প্রায় চার শতাধিক পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
একই দিন বিকেলে ছাতক পৌর আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য ইশতিয়াক রহমান তানভীরের পক্ষ থেকে কালারুকা ইউনিয়নের মুক্তিরগাঁও, হরিষপুর, শিমুলতলা, গৌরিপুর ও পিরপুর গ্রামের ৬ শতাধিক পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
ইশতিয়াক রহমান তানভীর জানান, মুহিবুর রহমান মানিক এমপি মহোদয়ের নির্দেশে প্রায় ৩০০০হাজার মানুষকে খাদ্য সহায়তা ও ঘরবাড়ি মেরামতের উদ্যোগ নেয়া হয়েছে। এই মূহুর্তে মানুষের প্রয়োজন নগদ টাকার তাই সকল বিত্তবানদের এগিয়ে আসতে হবে। এসময় উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি শহিদুল ইসলাম, আওয়ামীলীগ নেতা জাহাঙ্গীর হোসেন, শামসুল হক, সফিক মিয়া, শফিউল আলম, ফজলু মিয়া মেম্বার, শফিউল আলম, রহমত আলী, শহিদুল হক জনি প্রমুখ।
সিলেটভিউ২৪ডটকম / মাহবুব / ডি.আর
আইটি ল্যাব সলিউশন্স লি.