প্রকাশিত: ২৮ জুন, ২০২২ ২১:৩৭ (বুধবার)
বালাগঞ্জে বন্যা দুর্গত মানুষের মাঝে ‘কোয়ান্টাম ফাউন্ডেশন’র ত্রাণ বিতরণ

কোয়ান্টাম ফাউন্ডেশন বন্যায় কবলিত বালাগঞ্জের পশ্চিম গৌরিপুর ইউনিয়নে খুজগীপুর, আতাশন, একাচিকনসহ বিভিন্ন গ্রামে দুইশত পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

 

সোমবার এই বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সিলেট কোয়ান্টাম ফাউন্ডেশন বাগবাড়ী ও জিন্দাবাজার শাখার পরিচালক আজিজুর রহমান খাঁন, আম্বরখানা শাখার পরিচালক অধ্যাপক শেখ আব্দুর রশীদ।

 

ফাউন্ডেশনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলদের মধ্যে উপস্থিত ছিলেন- সৈয়দ সাদিকুল ইসলাম ফরহাদ, মাহদি হুমায়ুন, বাবলু আহমদ, মো: নিপুুন, সৈয়দ শফিউল আলম ও ইসমাঈল হোসেন প্রমুখ।

 


সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-৪৩