পাহাড়ি ঢল ও টানাবর্ষণে মাসখানেকের ব্যবধানে ফের বন্যায় কবলিত সিলেটের বিশ্বনাথ পৌর এলাকার বন্যার্ত ৪ শতাধিক পরিবারের মধ্যে হুসিয়ার আলী-জমিলা বিবি-ছুরাব আলী (মহাজন বাড়ি) অরফান মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে ও ট্রাস্টির চেয়ারম্যান যুক্তরাজ্য প্রবাসী শাহাব উদ্দিনের অর্থায়নে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৮ জুন) বিকেল পৌর শহরের শরিষপুর গ্রামস্থ মহাজন বাড়িতে ওই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
বিশ্বনাথ মাদানিয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা জহির উদ্দিনের সভাপতিত্বে ও সমাজসেবী আব্দুল ওয়াহিদের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন- সমাজসেবী ও শিক্ষানুরাগী ইমাদ উদ্দিন, সাবেক মেম্বার মছদ্দর আলী, মাস্টার সিরাজ আলী, ব্যবসায়ী আরশ আলী নুনু, বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী মুহাম্মদ জামাল উদ্দিন।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন সমর আলী শিপন ও স্বাগত বক্তব্য রাখে ট্রাস্টের সদস্য সচিব মতিউর রহমান সুমন এবং শেষে দোয়া পরিচালনা করেন মাওলানা ফয়ছল আহমদ।
এসময় উপস্থিত ছিলেন- বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী শিপন, সাংবাদিক জাহাঙ্গীর আলী খায়ের, ফটো সাংবাদিক শফিকুল ইসলাম সফিক, এলাকার মুরব্বী ছিকন্দর আলী, আছমত আলী, জমির আলী, আব্দুল হান্নান, বাবুল ইসলাম, শেখ মঈনুল হক, তাজুল ইসলাম, ফয়ছল আহমদ, কবির আলী, এনাম শাহ, আব্দুর রুপ, শিব্বির আহমদ, আতাউর রহমান, আব্দুল আহাদ, আলা উদ্দিন, এমরান আহমদ প্রমুখ নেতৃবৃন্দ।
সিলেটভিউ২৪ডটকম/পিবিএ/এসডি-০৩
আইটি ল্যাব সলিউশন্স লি.