প্রকাশিত: ২৯ জুন, ২০২২ ১৬:৩৩ (বুধবার)
বন্যা : সিলেটের নিচু এলাকায় বিদ্যুতের মিটার উঁচুতে স্থাপনের অনুরোধ

চলমান বন্যা পরিস্থিতিতে সিলেট নগরীর শাহজালাল উপশহরসহ সকল নিচু এলাকাগুলোর সকল বাসিন্দাকে তাদের বিদ্যুতের মিটার উঁচুতে স্থাপনের পরামর্শন দিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) বিক্রয় ও বিতরণ বিভাগ-২। 

বুধবার এক বিজ্ঞপ্তিতে বলা হয়- সিলেট দপ্তরের আওতাধীন নগরীর শাহজালাল উপশহর, সোবহানীঘাট, কালিঘাটসহ অন্যান্য নিচু এলাকায় যে সকল বাসাবাড়ির মিটার ও বৈদ্যুতিক সরঞ্জাম বন্যার পানিতে তলিয়ে গিয়েছিলো সেসব বাসাবাড়ির মিটার ও বৈদ্যুতিক সরঞ্জাম নিরাপদ উঁচু স্থানে স্থাপনের জন্য গ্রাহকদের প্রতি অনুরোধ করা হলো। এ ক্ষেত্রে মিটার সরানোর ব্যয় গ্রাহককে বহন করতে হবে। 

তবে মিটার পুনঃসংযোগের জন্য টোকেন বা টেম্পার টোকেন বিদ্যুৎ বিভাগ বিনামূল্যে সরবরাহ করবে। 


সিলেটভিউ২৪ডটকম / ডালিম