মৌলভীবাজারের কুলাউড়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত, পানিবন্দি ও সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছে জেলা পুলিশ।
বুধবার (২৯ জুন) দুপুরে মৌলভীবাজার জেলা পুলিশের উদ্যোগে শহরের উত্তরবাজার এলাকায় বন্যার্ত মানুষের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ত্রাণসামগ্রী বিতরণ করেন পুলিশের সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহমেদ (পিপিএম)।
বিশেষ অতিথি ছিলেন- মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হাসান মোহাম্মদ নাছের রিকবদার, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) এবিএম মোজাহিদুল ইসলাম, কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাদেক কাউসার দস্তগীর, কুলাউড়া থানার ওসি মো. আব্দুছ ছালেক, পরিদর্শক (তদন্ত) মো. আমিনুল ইসলাম প্রমুখ।
সিলেটভিউ২৪ডটকম/এসআরএসি/এসডি-৪৫
আইটি ল্যাব সলিউশন্স লি.