প্রকাশিত: ৩০ জুন, ২০২২ ২১:৩৬ (শনিবার)
জগন্নাথদেবের রথযাত্রা উপলক্ষে সিলেট দেবালয় রথযাত্রা উদযাপন কমিটির মতবিনিময়

সিলেট পুলিশ কমিশনার ও সিলেট সিটি করপোরেশনের মেয়রের সাথে শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব উপলক্ষে সিলেট দেবালয় রথযাত্রা উদযাপন কমিটি, রথযাত্রায় অংশগ্রহনকারি মন্দির, আখড়ার সেবাইত, পরিচালক, সভাপতি, সাধারণ সম্পাদক, প্রতিনিধিবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার বিকেলে সিলেট সিটি করপোরেশন কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

 

সভায় এসএমপির পক্ষে থেকে এই সনাতন ধর্মীয় রথযাত্রা পালন উপলক্ষে সকল প্রকার আইনানুগ সহায়তা ও প্রয়োজনীয় পুলিশ শান্তি শৃংখলা বজায় রাখার অভিমত দেন।

 

সভায় বক্তব্য রাখেন- কমিটির সাধারণ সম্পাদক নৃপেন্দ্র সিংহ, সিনিয়র সহ সভাপতি ডা. দিলীপ কুমার দাস চৌধুরী, সিলেট ইসকনের অধ্যক্ষ শ্রী ভক্তি অদ্বৈত নবদ্বীপ মহারাজ, সমেন্দ্র সিংহ, প্রশান্ত সিংহ।

 

সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, সনাতন ধর্মালম্বীদের বৃহৎ অনুষ্টান রথযাত্রা উৎসবের শুভেচ্ছা জানিয়ে যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য স্বাস্থ্য বিধি মেনে সবাইকে সিলেটের সাম্প্রদায়িক সৌহার্দ্য অক্ষুন্ন রাখতে সকলকে আহবান জানান।

 


সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-৩১