প্রকাশিত: ৩০ জুন, ২০২২ ২১:৪৩ (শনিবার)
সুনামগঞ্জে সুরমা নদীর পানি বিপদসীমায়, বন্যা কবলিত এলাকায় আতঙ্ক 

টানা বৃষ্টিতে বেড়েই চলছে সুনামগঞ্জের সুরমাসহ তৎসংলগ্ন সকল নদনদীর পানি। রাতে বৃষ্টিপাত বেশি হওয়ায় সুরমা নদীর পানি বিপদসীমার কাছাকাছি  প্রবাহিত হচ্ছে। ফলে বন্যা পরিস্থিতির মধ্যে ফের বন্যা পরিস্থিতি মধ্যে নতুন করে পানি বৃদ্ধি পাওয়ায় বন্যা কবলিত এলাকায় দেখা দিয়েছে আতঙ্ক।

 

আগামী ২৪ ঘন্টায় বাংলাদেশের উত্তাঞ্চল, উত্তর-পূবাঞ্চল এবং তৎসংলগ্ন ভারতের আসাম মেঘালয় ও হিমালয় পাদদেশীয় এলাকায় ভারী বৃষ্টিপাতের পূবাভাস থাকায় নদনদীর পানি বৃদ্ধি পেয়ে আগামী ২৪ ঘন্টা দেশের উত্তর-পূবাঞ্চলের সিলেট ও সুনামগঞ্জে বন্যা পরিস্থিতি কিছুটা অবনতি হতে পারে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড।

 

জেলা পানি উন্নয়ন বোর্ড অফিস সূত্রে জানা যায়, গত ২৪ ঘন্টায় সুনামগঞ্জে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ১৮৫ মিলিমিটার।

বৃহস্পতিবার বিকেল ৯ টা পর্যন্ত সুরমা নদীর নবীরগর পয়েন্ট বিপদসীমা মাত্র ৭ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়াও ছাতক ও দিরাই পয়েন্টে বিপদসীমা অতিক্রম করছে।

সকালের দিকে বৃষ্টিপাত হলে দিনের বেলায় বৃষ্টি না হএয়ায় বন্যা পরিস্থিতি স্থিতিশীল রয়েছে।

 

রাতে ভারি বৃষ্টিপাত অব্যাহত থাকলে বন্যা পরিস্থিতি আরও অবনতি হতে পারে।  তবে এতে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন  পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম।

 


সিলেটভিউ২৪ডটকম/এসএনএ/এসডি-৩২