বডার গার্ড বাংলাদেশ বিজিবি ৪৮ রাইফেলস ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলামের নির্দেশনায় সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি সীমান্ত এলাকা থেকে ২৭ লাখ টাকা মূল্যের ভারতীয় গরু আটক করেছে বিজিবি বিছনাকান্দি সীমান্ত পাড়ির সদস্যরা।
বিছনাকান্দি বিজিবি সীমান্ত পাড়ির কোম্পানি কমান্ডার নায়েক ছুবেদার হারুন অর রশিদ জানান, বিজিবি ৪৮ রাইফেলস ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলামের নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (৩০ জুন) ভোরে গোয়াইনঘাট উপজেলার রুস্তুমপুর ইউনিয়নের বিছনাকান্দি সীমান্তের ১২৬২ নং পিলারে ৪০০ গজ ভিতরে বাংলাদেশের সীমানা এলাকা ভিতরগুল গ্রাম থেকে ২৪টি ভারতীয় গরু ও ১ টি কাঠের নৌকা আটক করা হয়। টহলের সময় তিনিসহ বিজিবি কয়েকজন সদস্য ছিলেন। বর্তমানে ওই ভারতীয় গরুর জব্দ তালিকা করে ২৭ লাখ টাকা মূল্য নির্ধারণ করা হয়েছে।
এব্যাপারে বিজিবি ৪৮ রাইফেলস ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম জানান, বিছনাকান্দি বিজিবি সীমান্ত পাড়ির কোম্পানি কমান্ডার নায়েক ছুবেদার হারুন অর রশিদ ও টহলকারী বিজিবি টিমের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি সীমান্ত এলাকা থেকে ২৭ লাখ টাকা মূল্যের ভারতীয় গরু আটক করেন। বর্তমানে ওই ভারতীয় গরুর গুলোর জব্দ তালিকা করে ২৭ লাখ টাকা মূল্য নির্ধারণ করা হয়েছে। পরবর্তীতে আইনী প্রক্রিয়ার মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
সিলেটভিউ২৪ডটকম/এমএএম/ইআ
আইটি ল্যাব সলিউশন্স লি.