পাহাড়ি ঢল ও টানাবর্ষণে মাসখানেকের ব্যবধানে ফের বন্যায় কবলিত সিলেটের বিশ্বনাথ পৌর শহরের মুফতিরগাঁও গ্রামসহ আশপাশের বন্যার্ত ৯৯টি পরিবারের সদস্যদের নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১ জুলাই) দুপুরে বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশনের উদ্যোগে ওই নগদ অর্থ বিতরণ করা হয়।
বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের সাবেক মেম্বার বাবরুছ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত নগদ অর্থ বিতরণকালে উপস্থিত ছিলেন- মুফতিরগাঁও গ্রামের মুরব্বী মিয়াজান আলী, ফারুক আহমদ ফিরুজ, ফয়জুল ইসলাম তালুকদার, আমির আলী, আলকাছ আলী প্রমুখ নেতৃবৃন্দ।
সিলেটভিউ২৪ডটকম/পিবিএ/এসডি-২৬
আইটি ল্যাব সলিউশন্স লি.