বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সিলেট বিভাগীয় সমন্বয়ক কমিটির অনুমোদন করা হয়েছে।
কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি রফিকুল আলম ও সাধারণ সম্পাদক অরুন সরকার রানা স্বাক্ষরিত এই কমিটির অনুমোদন দেয়া হয়।
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি চিত্রনায়ক আলমগীর ও সাধারণ সম্পাদক অরুন সরকার রানা’র নেতৃত্বে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট সিলেট বিভাগকে পূর্ণগঠন ও গতিশীল করার লক্ষ্যে এবং প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য সিলেট বিভাগ (হবিগঞ্জ জেলা, মৌলভীবাজার জেলা, সুনামগঞ্জ জেলা, সিলেট জেলা ও মহানগর) এর ৪ জেলা ও ১ টি মহানগর কমিটিকে পূর্ণগঠন করার লক্ষ্যে ১১ সদস্য বিশিষ্ট সিলেট বিভাগীয় সমন্বয়ক কমিটি আগামী ৬ (ছয়) মাস এর জন্য অনুমোদন দেয়া হল।
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সিলেট বিভাগীয় প্রধান সমন্বয়ক শিততুল মুনা (মুনা চৌধুরী), সমন্বয়কারী ধ্রুব জ্যোতি দে ও সহযোগী সমন্বয়ক মাহবুব আলী খানকে দায়িত্ব দেওয়া হয়েছে।
সদস্য- গৌতম চক্রবর্তী, কাজী কামরুল বাবুল, তন্ময় নাথ তনু, মো. রুমন মিয়া, মৃত্তিকা দাশ, সুভাষ আচার্য্য, তন্বী পাল।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-৩৯
আইটি ল্যাব সলিউশন্স লি.