প্রকাশিত: ০২ জুলাই, ২০২২ ১২:২৭ (শনিবার)
দুবাগ ইউনিয়নের আশ্রয়কেন্দ্রে রান্না করা খাবার ও বিশুদ্ধ পানি বিতরণ

শতাব্দির ভয়াবহ বন্যায় সিলেটের বিয়ানীবাজারে উপজেলার ৮০ শতাংশ মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। কারও কারও বাড়িঘর ডুবে যাওয়ায় আশ্রয় কেন্দ্রগুলোতে হয়েছে শেষ ঠাই। এসব বানভাসি অসহায় মানুষের মধ্যে আল্লামা মুফতি মুজাহিদ উদ্দিন চৌধুরী দুবাগী (রহঃ) ট্রাষ্টের উদ্যোগে দুবাগ ইউনিয়নের পাঁচটি বন্যা আশ্রয়কেন্দ্রে রান্না করা খাবার ও বিশুদ্ধ পানি বিতরণ করা হয়েছে।


দক্ষিণ দুবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়, উত্তর দুবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়, দুবাগ আইডিয়াল একাডেমি, খলিল চৌধুরী গার্লস একাডেমি ও মেওয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং গ্রামের ঘরে ঘরে পানিবন্দী সহস্রাধিক অসহায় বন্যার্তদের মধ্যে গত ২৬ জুন রোববার দিনব্যাপী রান্না করা খাবার ও বিশুদ্ধ পানি বিতরণ করা হয়।
আব্দুল জলিল চৌধুরীর প্রত্যক্ষ তত্ত্বাবধানে খাদ্য বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গরা।

 

এ সময় তারা আল্লামা মুফতি মুজাহিদ উদ্দিন চৌধুরী দুবাগী (রহঃ) কে জান্নাতের সর্বোচ্চ সম্মান দান কামনায় দোয়া কামনা করেন।


সিলেটভিউ২৪ডটকম/সবি /ইআ