সুনামগঞ্জের হাওরাঞ্চলে সুনেত্র হাওর বাংলা ট্রাষ্ট এর উদ্যোগে ছায়ার হাওর পারের বাসিন্দাদের মাঝে বন্যা পরবর্তী মহামারি প্রকোপ রোধে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ও ফ্রি ব্লাড গ্রুপিং সম্পন্ন হয়েছে।
শনিবার (২ জুলাই) জেলার শাল্লা উপজেলা ও নেত্রকোনা জেলার খালিয়াজুড়ী উপজেলার মধ্যবর্তী স্থানে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।
বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী বাচ্চুর সভাপতিত্বে ও শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদ্রাসা সিলেট নাজিরের গাও শাখার ইনচার্জ মাওলানা জুনাইদ আল-হাবিবের পরিচালনায় অনুষ্ঠিত ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নেত্রকোনা সরকারী কৃষ্ণপুর হাজী আলী আকবর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মীজানুর রহমান আজাদ আকবারী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খালিয়াজুড়ী উপজেলার ৫নং কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শামিম মোড়ল, শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদরাসা পাঠানটুলার ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক সালাহ উদ্দিন আজমান।
এ সময় উপস্থিত ছিলেন- মাওলানা রুহুল আমীন, প্রভাষক ইসমাইল হোসেন, ইকবাল হোসাইন, জিয়াউর রহমান, ১নং ওয়ার্ড মেম্বার মুখলেছুর রহমান ও ২নং ওয়ার্ডের সাবেক মেম্বার উসমান আলী প্রমুখ।
মেডিকেল ক্যাম্পে ৬ শতাধিক রোগীকে ফ্রি ব্যবস্থাপত্র ও বিনামূল্যে ঔষুধ দেয়া হয়। এছাড়া ক্যাম্পে শতাধিক রোগীর রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/জেপি-০৭
আইটি ল্যাব সলিউশন্স লি.