প্রকাশিত: ০২ জুলাই, ২০২২ ২০:০৪ (বুধবার)
বালাগঞ্জে জাপার প্রেসিডিয়াম সদস্য আতিকের ত্রাণ বিতরণ

সিলেটের বালাগঞ্জে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ আতিকুর রহমান আতিকের পক্ষ থেকে বন্যাদুর্গতের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে।


শনিবার (২ জুলাই) উপজেলার বোয়ালজুড়, পশ্চিম গৌরিপুর ও পূর্ব গৌরীপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় এসব ত্রাণ বিতরণ করা হয়। 


জাতীয় পার্টি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এসব ত্রাণ দিনভর ঘরে ঘরে পৌঁছে দেন।


এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টি নেতা হাসান আহমদ, ফয়জুর রহমান গেদুল, এনামুল কবির, তুরন শিকদার, আখলু মিয়া, ছানাউর রহমান মুসা, আতিক মীর্জা প্রমুখ। 


সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/জেপি-০৮