সিলেট বিভাগের শীর্ষস্থানীয় বেসরকারি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে ঈদ-উল-আযহার ছুটি শুরু হচ্ছে আগামী বুধবার (৬ জুলাই) থেকে। ওই দিন ছুটি শুরু হয়ে চলবে আগামী ১৪ জুলাই অবধি। আজ রোববার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ শাখা থেকে এই তথ্য জানানো হয়।
জনসংযোগ শাখা জানায়, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. নজরুল হক চৌধুরী স্বাক্ষরিত নোটিশে ঈদের ছুটি সংক্রান্ত তথ্য শিক্ষক, শিক্ষার্থীসহ সবাইকে অবগত করা হয়েছে। নয়দিনের ছুটি থাকলেও ৬, ৭ ও ১৪ জুলাই বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশন অফিস খোলা থাকবে বলেও জানানো হয়েছে।
এদিকে, বন্যার কারণে বিশ্ববিদ্যালয়ের সকল পরীক্ষা স্থগিত করা হয়েছিল। স্থগিতকৃত পরীক্ষা ঈদের ছুটির পরপরই, ১৬ জুলাই থেকে শুরু হবে বলে জানিয়েছেন পরীক্ষা নিয়ন্ত্রক খন্দকার মকসুদ আহমদ।
সিলেটভিউ২৪ডটকম/আরআই-কে
আইটি ল্যাব সলিউশন্স লি.