শান্তিগঞ্জে বন্যাদুর্গত বানভাসি পরিবারের মাঝে সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির উদ্যোগে ত্রাণ বিতরণ করা হয়েছে।
রোববার (৩ জুলাই) সকালে উপজেলার ডুংরিয়া হাইস্কুল এন্ড কলেজের আশ্রয়কেন্দ্রে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
ত্রাণ বিতরণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের পরিচালক(পূর্বাঞ্চল) ফকির শরীফ উদ্দিন আহমেদ।
ত্রাণ বিতরণে এসময় বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড সিলেট জোনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী বিপ্লব বান্টা, সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার সুজিত কুমার বিশ্বাস ও সহকারী জেনারেল ম্যানেজার মো. নাদির হোসেন এছাড়াও সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
সিলেটভিউ২৪ডটকম/সাক/ইআ
আইটি ল্যাব সলিউশন্স লি.