সিলেটের বিশ্বনাথে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন জাতীয় সেচ্ছাসেবক পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও মাল্টা প্রবাসী জয়নুল আবেদীন জয়নাল।
শনিবার বিকেলে পৌর শহরের একটি রেষ্টুরেন্টে অনুষ্ঠিত মতবিনিময় সভায় আগামী উপজেলা পরিষদ নির্বাচনে জাতীয় পার্টির মনোনয়ন নিয়ে ‘চেয়ারম্যান’ পদে প্রার্থী হওয়ার আশা প্রকাশ করেন প্রবাসী জয়নাল।
মতবিনিময় সভা স্বেচ্ছাসেবক পার্টির নেতা জয়নুল আবেদীন জয়নাল সাংবাদিকদের জানান, তিনি দীর্ঘদিন থেকে বিশ্বনাথ উপজেলায় রাজনীতি করার সুবাদে তার (জয়নাল) প্রতি বিশ্বনাথবাসীর অগাত ভালবাসা সৃষ্টি হয়েছে। তিনি মানুষের কল্যাণে রাজনীতি করেছেন, আর বাকি জীবনও বিশ্বনাথবাসীর কল্যাণে ও আর্তমানবতার সেবায় আত্মনিয়োগ করতে চাই।
তিনি আরো বলেন, বিগত কয়েক মাস দেশে থাকার সুবাধে চলমান বন্যা পরিস্থিতিতে উপজেলার বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের দুঃখ-দূর্দশা ও কষ্ঠ তিনি খুব কাছ থেকে দেখেছেন। বন্যা শুরুর পর থেকে প্রবাসী জয়নাল বন্যার্ত মানুষদের উদ্ধার করে নিরাপদ আশ্রয়ে নিয়ে গেছেন, তাদের মাঝে রান্না করা খাবার বিতরণ করেছেন, খাদ্যসামগ্রী বিতরণসহ বন্যার্তদের কষ্ট লাগবে সার্বিকভাবে সহযোগিতা করেছেন।
এছাড়া করোনা মাহামারির সময়ও মানুষদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করে জানগণের পাশে দাঁড়ানোর চেষ্ঠা করেছেন স্বেচ্ছাসেবক পার্টির নেতা জয়নুল আবেদীন জয়নাল।
এসময় স্থানীয় সাংবাদিকরা ছাড়াও উপস্থিত ছিলেন- বিশ্বনাথ উপজেলা জাতীয় পার্টির আহবায়ক আরশ আলী বাবলু, যুগ্ম আহবায়ক আব্দুল হান্নান, ইরাজ আলী, উপজেলা সেচ্ছাসেবক পার্টির আহবায়ক এস এম শামীম আহমদসহ জাতীয় পার্টি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, স্বেচ্ছাসেবক পার্টির নেতা জয়নুল আবেদীন জয়নাল বিগত সময়ে সিলেট জেলা ছাত্র সমাজের সভাপতি ও বিশ্বনাথ উপজেলা ছাত্র সমাজের আহবায়কের দায়িত্ব পালন করেছেন।
সিলেটভিউ২৪ডটকম/পিবিএ/এসডি-৪২
আইটি ল্যাব সলিউশন্স লি.