হবিগঞ্জের বানিয়াচংয়ে সিমেন্ট বোঝাই কাভার্ড ভ্যানের চাপায় পায়েল মিয়া (২০) নামে ইজিবাইক (টমটম) চালক নিহত হয়েছেন। বুধবার (৬ জুলাই) সকালে হবিগঞ্জ-বানিয়াচং সড়কের রত্না এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত পায়েল মিয়া আজমিরীগঞ্জ পৌরসভার নগর গ্রামের কুদ্দুছ মিয়ার ছেলে।
বানিয়াচং থানার (ওসি) এমরান হোসাইন জানান, পায়েল মিয়া আজমিরীগঞ্জ বাজার থেকে মাছ নিয়ে হবিগঞ্জ যাচ্ছিলেন। এ সময় বানিয়াচং উপজেলার রত্না এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা সিমেন্ট বোঝাই কাভার্ড ভ্যানের সাথে তার টমটমটি ইজিবাইকের সংঘর্ষ হয়। এতে পায়েল মিয়া গুরুতর আহত হন।
স্থানীয়রা পায়েল মিয়াকে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণ করেন।
ঘটনার পর চালক পালিয়ে গেছে। তবে কাভার্ড ভ্যানটি জব্দ করেছে বানিয়াচং থানাপুলিশ।
সিলেটভিউ২৪ডটকম / জাকারিয়া / ডি.আর
আইটি ল্যাব সলিউশন্স লি.