হবিগঞ্জের বানিয়াচংয়ে নৌকা থেকে রড তোলার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেছে রুবেল মিয়া (১৭) নামে এক কিশোরের।
মৃত রুবেল মিয়া উপজেলার বড় বাজার এলাকার শাহিন মিয়ার পুত্র। বুধবার বিকেলে উপজেলার বালিখাল এলাকায় এ ঘটনা ঘটে।
বানিয়াচং থানার (ওসি) মোহাম্মদ এমরান হোসেন জানান, রুবেল মিয়া নামে ওই কিশোর বালিখাল এলাকায় নৌকা থেকে লোহার রড তোলার কাজ করছিল। কাজ করার এক পর্যায়ে সে অসাবধানতা বশত বিদ্যুতের তারের সাথে জড়িয়ে পড়ে।
এসময় তাৎক্ষণিক তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সিলেটভিউ২৪ডটকম / জাকারিয়া / ডি.আর
আইটি ল্যাব সলিউশন্স লি.