মৌলভীবাজারের কমলগঞ্জে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণ প্রকল্প এডভোকেসি নেটওয়ার্ক সদস্যদের জন্য মানবাধিকার, গণতন্ত্র, সুশাসন, নারীর ক্ষমতায়ন ও এডভোকেসি বিষয়ক ৩ দিন ব্যাপি প্রশিক্ষণ সমাপ্ত হয়েছে।
মঙ্গলবার হতে বৃহস্পতিবার (৭ জুলাই) পর্যন্ত ৩ দিনব্যাপি ওয়েভ ফাউন্ডেশন এডভোকেসি নেটওয়ার্ক কমিটির আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ প্রশিক্ষণের সমাপ্ত হয়।
এডভোকেসি নেটওয়ার্ক কমিটির সভাপতি জিডিশন সুচিয়াং এর সভাপতিত্বে ওয়েভ ফাউন্ডেশনের বিভাগীয় সমন্বয়কারী শাহজাহান মিয়ার পরিচালনায় প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিন। ৩ দিনের প্রশিক্ষণ প্রধান করেন উপজেলা সমাজসেবা সেবা কর্মকর্তা সোয়েব আহমেদ চৌধুরী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হোসনে আরা তালুকদার, সমবায় কর্মকর্তা আশুতুস দাস, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, সমাজকর্মী আহমদ সিরাজ, নাগরীক উদ্যোগের বিভাগীয় সমন্বয়কারী মহন রবিদাস।
প্রতিদিন প্রজেক্টরের মাধ্যমে ওয়েভ ফাউন্ডেশনের প্রকল্প সম্পর্কে ধারণা প্রদান করেন বিভাগীয় সহকারী সমন্বয়কারী সাইফুর রহমান চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন- সাংবাদিক, শিক্ষক, বিভিন্ন জনগোষ্ঠীর নেতৃবৃন্দ। প্রশিক্ষণে ২৫ জন সদস্য অংশগ্রহণ করেন।
সিলেটভিউ২৪ডটকম/জেএ/এসডি-০২
আইটি ল্যাব সলিউশন্স লি.