সিলেট সদর ট্রাস্ট ইউকে’র উদ্যোগে সিলেট নগরীর সিটি কর্পোরেশনের নবগঠিত ৪২ নং ওয়ার্ডের শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে।
বৃহস্পতিবার (৭ই জুলাই) বিকাল ৩ টায় দক্ষিণ সুরমায় সিটি কর্পোরেশন ৪২ নং ওয়ার্ডের দক্ষিণ সুলতানপুর এলাকার সমাজসেবী মাজেদ খাঁনের বাড়িতে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সিটি করপোরেশনের কাউন্সিলর ও মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল খালিক, প্রবাসি আবুল কালাম, আলম হোসেন, মহানগর আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক তপন মিত্র, যুব ক্রীড়া বিষয়ক সেলিম আহমদ সেলিম, জেলা আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম কামাল, ২৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ছয়েফ খাঁন, আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম রফু , সিলেট জেলা কৃষকলীগ নেতা শাহ আহমেদুর রব, ২৭ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক গোলজার আহমদ, আওয়ামী লীগ নেতা জুয়েল আহমদ, মাজেদ আহমদ খাঁন, এহতেশামুল হাসান লয়েছ, দুলাল আহমদ, ইফতেখার হোসেন পিনু, দিলোয়ার হোসেন প্রমুখ।
দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সিলেট জেলা আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম কামালের সার্বিক তত্ত্বাবধানে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-২১
আইটি ল্যাব সলিউশন্স লি.