সিলেটের বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি, লন্ডন বাংলা প্রেসক্লাবের সদস্য, লন্ডন-বাংলা ভয়েজের পরিচালক সাংবাদিক জাকির হোসেন কয়েছের মা নুরেছা বেগম (৭০) বুধবার (৬ জুলাই) দিবাগত রাত ২টার দিকে পৌর শহরের নতুন বাজারস্থ নিজবাসায় মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তিনি ৩ পুত্র, ২ কন্যা ও নাতি-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বৃহস্পতিবার (৭ জুলাই) বিকেল ২টায় উপজেলার অলংকারী ইউনিয়নের পশ্চিম অলংকারী (পৌদনাপুর) গ্রামস্থ নিজ বাড়িতে জানাযার নামাজ শেষে তার মরদেহ তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাযার নামাজে ইমামতি করেন মাওলানা এনামুল হক। এতে বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি জাকির হোসেন কয়েছের মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনাজ্ঞাপন করেছেন বিভিন্ন মহলের নেতৃবৃন্দ। শোক প্রকাশকারীরা হলেন- সিলেট-২ আসনের সংসদ সদস্য মোকাব্বির খান, সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত
সভাপতি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী, সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ইয়াহ্ধসঢ়;ইয়া চৌধুরী এহিয়া, বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের উপদেস্টা মন্ডলীর সদস্য এস এম নুনু মিয়া, যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী, বিএনপি চেয়ারপারসনের উপদেস্টা মন্ডলীর সদস্য ও ইলিয়াসপতœী তাহসিনা রুশদীর লুনা, বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি তজম্মুল আলী রাজু, সাধারণ সম্পাদক এমদাদুর রহমান মিলাদ, কোষাধ্যক্ষ জামাল মিয়া, কার্যনির্বাহী সদস্য মিজানুর রহমান মিজান, রফিকুল ইসলাম জুবায়ের, কাজী মুহাম্মদ জামাল উদ্দিন, প্রনঞ্জয় বৈদ্য অপু, সদস্য মোহাম্মদ আলী শিপন, অসিত রঞ্জন দেব, শহিদুর রহমান, নূর উদ্দিন, আবুল কাশেম, প্রাথমিক সদস্য মোহাম্মদ নুরুল ইসলাম, আহমদ আলী হিরন, ফটো সাংবাদিক শফিকুল ইসলাম সফিক, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাইফুল ইসলাম বেগ, সাধারণ সম্পাদক আব্বাস হোসেন ইমরান, কোষাধ্যক্ষ পাবেল সামাদ, সৌদি আরব প্রবাসী আবদুস সালাম মুন্না।
নেতৃবৃন্দ এক শোক বার্তায় বলেছেন, মা হারানোর বেদনা বড় কষ্টের। যারা মা হারিয়েছেন, তারা বুঝতে পারছেন মা হারানোর বেদনা। নেতৃবৃন্দ সাংবাদিক জাকির হোসেন কয়েছের মায়ের আত্মার মাগফেরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
সিলেটভিউ২৪ডটকম/পিবিঅ
আইটি ল্যাব সলিউশন্স লি.