" মানুষ মানুষের জন্য " এই পতিপাদ্য কে সামনে রেখে,সুনামগঞ্জের দিরাইয়ে উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাবৃন্দের উদ্যোগে বন্যার্তদের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার উপজেলার ৯ টি ইউনিয়ন এবং ১টি পৌরসভায় একযোগে বিদ্যালয় এলাকায় ৮১৫ জনের মধ্যে জনপ্রতি ৫০০ টাকা হারে ৪ লাখ ৭ হাজার ৫০০ টাকার আর্থিক সহায়তা বিতরণ করা হয়।
রফিনগর ইউনিয়নে মোট ২৩ টি স্কুলে ১১৫জন কে, ভাটিপাড়া ইউনিয়নে ১৩ টি স্কুলে ৬৫জন কে,রাজানগর ইউনিয়ন ১৮ টি স্কুলে ৯০জন কে,সরমঙ্গল ইউনিয়ন ১১টি স্কুলে ৫৫জন কে,করিমপুর ইউনিয়ন ১৬টি স্কুলে ৮০জন কে,জগদল ইউনিয়ন ২১ টি স্কুলে ১০৫জন কে,তাড়ল ইউনিয়ন ১৪ টি স্কুলে ৭০জন কে,কুলঞ্জ ইউনিয়ন ২০ টি স্কুলে মোট ১০০জন কে,চরনারচর ইউনিয়নের ১৭ টি স্কুলে ৮৫জন কে,দিরাই পৌরসভায় মোট ১০ টি স্কুলে ৫০ জন কে এ সহায়তা প্রদান করা হয় ।
শুকুরনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও দিরাই সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির সভাপতি বিশ্বজিৎ চৌধুরীর সভাপতিত্বে বিদ্যালয় ক্যাচম্যান্ট এলাকায় প্রতিটি ইউনিয়নের দায়িত্বে ছিলেন, হিমাদ্রী শেখর দাস,নীরেন্দ্র কুমার তাং ,নিবাস চন্দ্র দাস ,পিনাকী ভৌমিক ,সজ্জিত মিয়া ,স্বাধীন চৌধুরী ,পতাকী সূত্রধর ,জসীম উদ্দিন চৌধুরী, বকুল রায় প্রমুখ।
সিলেটভিউ২৪ডটকম/এইচপি/ইআ
আইটি ল্যাব সলিউশন্স লি.