প্রকাশিত: ০৮ জুলাই, ২০২২ ২০:০৫ (শনিবার)
সিলেট মহানগর যুবলীগ সব সময় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে: পররাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল এর আহবানে  সিলেটে স্মরণ কালের ভয়াবহ বন্যায় দূর্গত মানুষের মাঝে ঈদ উপহার (চাল, ডাল, তেল, পিয়াজ, আলু) সহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র বিতরণ করেছে সিলেট মহানগর যুবলীগ।

 

শুক্রবার দুপুর আড়াইটায় সিলেট নগরীর ২০নং ওয়ার্ডের সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয়ে সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুশফিক জায়গীরদার এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন এমপি।

 

প্রধান অতিথির বক্তব্যে ড এ কে আবদুল মোমেন বলেন, সিলেট মহানগর যুবলীগ সবসময় অসহায় ও ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থেকে মানবিক কাজ করে যাচ্ছেন, যা অত্যান্ত প্রশংসনীয়। সিলেটে স্মরণ কালের ভয়াবহ বন্যায় যখন মানুষ পানিবন্দী তখন সিলেট মহানগর যুবলীগ মানুষের পাশে দাঁড়িয়েছে এবং মানুষের ঘরে ঘরে রান্না করা খাবার, শুকনো খাবার, বিশুদ্ধ পানি ও ফ্রী মেডিক্যাল ক্যাম্পের মাধ্যমে বিনামূল্যে ঔষধ ও জরুরী চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে, আমি তাদেরকে আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই।

 

প্রধান বক্তার বক্তব্যে সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ বলেন, বন্যা শুরু হওয়ার পর থেকে সিলেটে আমাদের যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ, শ্রমিক লীগ সহ আমাদের সকল সহযোগী সংগঠন মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে, আমি সবাইকে ধন্যবাদ জানাই।

 

এ সময় আরও উপস্থিত ছিলেন- জাহির হোসেন চৌধুরী, সুলতান মাহমুদ সাজু, আবিদুর রহমান শিপলু, জাকির আহমদ, রঞ্জন দে,আজাদুর রহমান চঞ্চল, মাসুদ মিয়া পীর, সাকারিয়া হোসেন সাকির, রুহুল আমিন, আজাদ উদ্দিন, আমিনুল ইসলাম আমিন  জুবের আহমদ, মাজেদ আহমদ চৌধুরী, রাফিউল করিম মাছুম, শকত হাসান মানিক, হাফিজুর রহমান চৌধুরী, আল আমিন আরিয়ান, মিঠু দেব প্রমুখ।

 


সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-২৫