শ্রী শ্রী গীতা সংঘ বাংলাদেশ-এর অর্থায়নে ও শ্রী শ্রী গীতা সংঘ মহিলা শাখা, মেঘারকান্দির আয়োজনে বন্যাদুর্গত পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ সম্পন্ন হয়।
২০০৫ খিস্টাব্দে জ্যোৎস্না তালুকদারের উদ্যোগে গড়া এই গীতা সংঘ ইতিমধ্যে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করেছে।
শনিবার সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার মেঘারকান্দি গ্রামে বন্যাদুর্গত প্রায় ৮০টি পরিবারের পাশে দাঁড়ায় এই সংগঠনটি।
ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন- গীতা সংঘের সভাপতি বাসন্তী রানী দাশ, কোষাধ্যক্ষ নিয়তী রানী দাশসহ অন্যান্য সদস্যবৃন্দ।
বন্যার্তদের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ও সমাজসেবক প্রমথেশ তালুকদার, বকুল তালুকদার, ব্যবসায়ী বরুণ তালুকদার, শিক্ষক দিপংকর তালুকদার প্রমুখ।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-১২
আইটি ল্যাব সলিউশন্স লি.