পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সিলেটের গোয়াইনঘাট উপজেলাবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মো. গোলাপ মিয়া।
শুভেচ্ছা বার্তায় গোলাপ মিয়া বলেন, পবিত্র ঈদুল আজহা মুসলিম জাহানের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। খুশি আর আনন্দের বার্তা নিয়ে আমাদের মাঝে সমাগত হয় এই উৎসব। সব শ্রেণি-পেশার মানুষের মধ্যে গড়ে তোলে সৌহার্দ্য, সম্প্রীতি ও ঐক্যের বন্ধন।
পবিত্র ঈদুল আজহা মুসলমান জাতির জন্য এক স্মরনীয় ত্যাগের শিক্ষা। ভয়াবহ বন্যার কারণে সিলেটের অনেক মানুষের ঘরে ঈদের আনন্দ নেই। সহমর্মিতা ও সাহায্যের হাত বাড়িয়ে তাদের পাশে দাঁড়াতে হবে।
তিনি বলেন, ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে এবং ঈদ-উল-আজহা এর শিক্ষায় শিক্ষিত হয়ে আমাদের প্রত্যেকের জীবন সুন্দর হয়ে উঠুক। দূর হোক সকল সংকট। সবার জন্য হয়ে উঠুক শান্তি ও সমৃদ্ধময়।
শুভেচ্ছা বার্তায় বঙ্গবন্ধু কন্যা, প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার দীর্ঘায়ু কামনার পাশাপাশি পবিত্র ঈদুল আজহার শিক্ষাকে ধারণ করে দেশ গঠনে সকলকে এগিয়ে আসার আহবান জানান গোলাপ মিয়া।
সিলেটভিউ২৪ডটকম/বিজ্ঞাপন/পিডি
আইটি ল্যাব সলিউশন্স লি.