এইড এন্ড কেয়ার ট্রাষ্ট ইউকে এবং লন্ডন বাইতুল আমান জামে মসজিদের ডোনারদের উদ্যোগে গোয়াইনঘাট উপজেলার নন্দীরগাঁও ইউনিয়নের দুই শতাধিক বানভাসি মানুষের মধ্যে ৫ দিন তিন বেলা রান্না করা খাবার বিতরণ করা হয়েছে।
স্মরণকালের ভয়াবহ আকস্মিক বন্যায় গোয়াইনঘাট উপজেলার অন্যান্য গ্রামের ন্যায় নন্দীরগাঁও ইউনিয়নের আঙ্গারজুর গ্রামের নিরানব্বই শতাংশ বসতঘর বন্যার পানিতে তলিয়ে যায়।
বানভাসি মানুষেরা উপায়ন্তর না দেখে আঙ্গারজুর মাঝপাড়া যুক্তরায্য প্রবাসী মাওলানা আব্দুল মালিক চৌধুরীর বাড়িতে দুই শতাধিক মানুষ আশ্রয় নেয়।
আব্দুল মালিক চৌধুরীর বাড়িতে আশ্রয় নেয়া মানুষদের এইড এন্ড কেয়ার ট্রাষ্ট ইউকে এবং লন্ডন বাইতুল আমান জামে মসজিদের ডোনারদের পক্ষ থেকে ৫ দিন ব্যাপী খাবারের ব্যাবস্থা করা হয়।
আশ্রয় নেয়া খাবার দাবারের এন্তেজামসহ সার্বিকভাবে সহায়তা করেন মাওলানা আব্দুল মালিক চৌধুরীর ছোট আব্দুল হাসিম চৌধুরী।
সিলেটভিউ২৪ডটকম/এমএএম/এসডি-১৫
আইটি ল্যাব সলিউশন্স লি.