শেষ হলো পবিত্র ঈদুল আজহার ছুটি। চারদিনের ছুটি শেষে মঙ্গলবার খুলেছে সরকারি অফিস এবং ব্যাংক-বিমা, শেয়ারবাজার ও বেসরকারি প্রতিষ্ঠান। তবে খোলার দিনে রয়ে গেছে ঈদের আমেজ। অফিসগুলোতে উপস্থিতির সংখ্যা কম। যারা আজ অফিসে এসেছেন তারা একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন। এদিকে এখনো ঈদের আমেজ থাকায় মঙ্গলবার দুপুরে সিলেটের রাস্তাগুলো দেখা গেছে অনেকটা ফাঁকা। চিরচেনা ভিড় নেই গাড়িতে। তাই যারা নগরীর বন্দরবাজার, জিন্দাবাজার আম্বরখানা এলাকায় রয়েছেন তারা চলাফেরা করছেন স্বস্তিতে।
এবার ঈদের ছুটি ছিল ৯, ১০ ও ১১ জুলাই (শনিবার, রোববার ও সোমবার)। এর আগে ৮ জুলাই শুক্রবার ছিল সাপ্তাহিক ছুটি। মোট চারদিন ছুটি ভোগ করেছেন সরকারি বেসকারি অফিসের কর্মকর্তা-কর্মচারী। এছাড়াও অনেকে বাড়তি ছুটি নিয়েছেন।
জানা গেছে, অনেক সরকারি কর্মকর্তা-কর্মচারী মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ছুটি নিয়েছেন। এরপর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। সেই হিসাবে রোববার সরকারি অফিসগুলোতে পুরোদমে কাজ শুরু হবে বলে আশা করা যায়।
সিলেটেভিউ২৪ডটকম/ইআ
আইটি ল্যাব সলিউশন্স লি.